প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ব্রাহ্মণবাড়ীয়ার সহযোগিতায় নবীনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ে গতকাল বুধবার ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান, জনাব একরামুল সিদ্দিক, উপজেলা নির্বাহী অফিসার। জনাব মোঃ পারভেজ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ আরো অনেকে। প্রতিবন্ধী ব্যক্তিরা এ ধরনের সেবা পেয়ে স্হানীয় সমাজসেবা কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদ কে ভুয়সী প্রশংসা করেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান























