০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

নেয়া হয়েছে পদ্মা সেতুর শেষ স্প্যানটি

পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি আজ বৃহস্পতিবার বসানো হবে। ৪১তম স্প্যানটি বসানোর সাথে সাথেই দৃশ্যমান হয়ে যাবে পুরো ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা সেতু। ইতোমধ্যেই স্প্যানটি খুঁটির কাছাকাছি নেয়া হয়েছে। স্প্যানটি সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির (পিলার) ওপর বসানো হবে।

৪১তম স্প্যানটি খুঁটি থেকে ২০ মিটার দূরে ভাসমান ক্রেনে রাখা ছিল। সকাল ১০টার দিকে স্প্যানটি নিয়ে খুঁটির দিকে রওনা দেয় ভাসমান ক্রেন। সকাল সাড়ে ১০টার দিকে স্প্যান নিয়ে ভাসমান ক্রেন খুঁটির কাছাকাছি পৌঁছে যায়। স্প্যানটিকে ইতোমধ্যে প্রায় খুঁটির সমান উচ্চতায় তোলা হয়েছে।

পদ্মা সেতু প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্প্যান বসাতে দেড় ঘণ্টার মতো সময় লাগে।

আজ সর্বশেষ স্টিলের কাঠামো (স্প্যান) বসানোর মাধ্যমে বহুল আলোচিত পদ্মা সেতুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় কাজের সমাপ্তি হবে। ৪১তম স্প্যানের জোড়া লাগানোর মাধ্যমে পদ্মার দুই পাড়ও যুক্ত হয়ে যাবে। অর্থাৎ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৯ জেলার সাথে সারা দেশের সরাসরি সংযোগ স্থাপিত হওয়ার পথ উন্মুক্ত হচ্ছে। এরপর সড়ক এবং রেলের স্ল্যাব বসানো সম্পন্ন হলে যানবাহন ও ট্রেন চলাচল করতে পারবে। সরকার আগামী বছরের ডিসেম্বরে সেতুটি চালু করার ঘোষণা দিয়েছে।

তিন বছর আগে, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয়েছিল। সেতুটি স্টিল ও কংক্রিটের মিশ্রণে নির্মাণ করা হয়েছে। সেতুর মূল কাঠামোটা স্টিলের, যা স্প্যান হিসেবে পরিচিত। খুঁটি ও যানবাহন চলাচলের পথ কংক্রিটের। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য দেড় শ মিটার। ৪২টি খুঁটির সাথে স্প্যানগুলো জোড়া দেয়ার মাধ্যমে পুরো সেতু দৃশ্যমান হচ্ছে।

পদ্মার মূল সেতু দৈর্ঘ্য ছয় দশমিক ১৫ কিলোমিটার। অবশ্য দুই পারে আরো প্রায় চার কিলোমিটার সেতু আগেই নির্মাণ হয়ে গেছে। এটাকে বলা হয় ভায়াডাক্ট। এর মধ্যে স্টিলের কোনো স্প্যান নেই।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

নেয়া হয়েছে পদ্মা সেতুর শেষ স্প্যানটি

প্রকাশিত : ১২:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০