‘মহামারি জয় করি কমলা রঙের বিশ্ব গড়ি’ এই শ্লোগানকে সামনে নিয়ে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে টাঙ্গাইলে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার বাস্থবায়ন সংস্থা জেলা শাখা ও হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি জেলা শাখার যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্থবায়ন সংস্থা জেলা শাখার সভাপতি ড. মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ, সহ-সভাপতি জাফর আহমেদ, মানব পাচার প্রতিরোধ প্রকল্প টাঙ্গাইল ইউনিটের প্রোগ্রাম অফিসার আব্দুল গনি আল রুহী প্রমুখ। এসময় টাঙ্গাইলের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর



















