০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

নানা কর্মসূচির মধ্যদিয়ে ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপিত

নানা কর্মসূচির মধ্যদিয়ে ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপিত হয়েছে। নগরীর ছোট বাজার মুক্তমঞ্চে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ডক্টর আক্কাছ উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলমসহ প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনে স্থাপন করা হয়েছিল পাক হানাদার বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার। হানাদারদের সহযোগী হিসাবে গড়ে তোলা হয় আলবদর, আল সামস, রাজাকার বাহিনী। জেলা পরিষদ ডাক বাংলোটির ‘শান্তি ভবন’ নাম দিয়ে টর্চার সেল ও কিলিং সেন্টার গড়ে তোলা হয়।

আজ ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটির পক্ষ হতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ.কে.এম. জাকির হোসেনসহ অন্যান্য সংগঠন ও সংস্থা কর্তৃকমুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

নানা কর্মসূচির মধ্যদিয়ে ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপিত

প্রকাশিত : ০৪:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০