০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

আওয়ামীলীগ মনোনীত নাজমা রশীদকে বিজয়ী ঘোষণা

মাদারীপুরের রাজৈর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নাজমা রশীদকে (নৌকা প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
জানাযায়, রাজৈর পৌরসভা নির্বাচন শান্তিপূর্ন ভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পুর্ন হয়েছে । সকাল ৮ থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতিতে এ ভোট গ্রহন হয় । এই প্রথম রাজৈরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন হয় । কিন্তু নতুন এই পদ্ধতি গ্রামগঞ্জে নারী ও পুরুষ ভোটারদের কাছে অপরিচিত হওয়ায় ভোট গ্রহন ধীর গতিতে চলে। ফলে ভোটাররা কেন্দ্রের বাউন্ডারীর মধ্যে থাকায় সন্ধ্যা ৬ পর্যন্ত ভোট গ্রহন চলে ।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নাজমা রশীদ ৯৭৭৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুর রহমান বক্কর চামচ প্রতীক ৭৫৯৮ ভোট পেয়েছে ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

আওয়ামীলীগ মনোনীত নাজমা রশীদকে বিজয়ী ঘোষণা

প্রকাশিত : ০৯:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০