০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

রাণীনগর উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) আব্দুর রউফ দুলু

নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) আব্দুর রউফ দুলু ২৫ হাজার ৯৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোসারব হোসেন (ধানের শীষ) পেয়েছেন আট হাজার ১৫৫ ভোট।

স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন (মোটর সাইকেল) পেয়েছেন দুই হাজার ৪১৭ ভোট। এদিকে ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ তোলেন প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থী। বেশ কয়েকটি কেন্দ্র থেকে বিএনপির নির্বাচনী এজেন্টদের বের করে দেয়ার অভিযোগও উঠেছে।

ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচনী কর্মকর্তা জানান, সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। একটানা ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৫৬টি কেন্দ্র্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে। মোট ভোটার ছিল এক লাখ ৪৯ হাজার ৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৮৬৫ জন ও নারী ভোটার ৭৪ হাজার ৭২২ জন। এদিকে ভোট গ্রহণের দিন দুপুরে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ তোলেন প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থী।

বিএনপি প্রার্থী মোসারব হোসেন বলেন, বেশ কয়েকটি কেন্দ্র থেকে বিএনপির নির্বাচনী এজেন্টদের বের করে দেয়া হয়েছে। সাধারণ ভোটারদেরকে ভোট দিতে বাধা প্রদান ও বিএনপির কর্মীদের ওপর হামলা ও মারপিটের অভিযোগ করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন অভিযোগ করে বলেন, ভোট সুষ্ঠু হয়নি। সাধারণ ভোটারদের ভোট দিতে বাধা দিয়েছে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রাণীনগর উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

প্রকাশিত : ০৩:৩৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০