রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী (নৌকা প্রতীক) আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী বিপুল ভোটে জয় লাভ করেছেন। বৃহস্পতিবার রাতে রিটার্নিং অফিসার ও রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মো. মোস্তফা মুন্সি নৌকা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৩৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ঘোড়া প্রতীকে (স্বতন্ত্র) মো. আরিফুজ্জামান পেয়েছেন ১২ হাজার ৬০৬ ভোট, ধানের শীষ প্রতীকে মো. মাহবুব আলম সাহিন পেয়েছেন দুই হাজার ৩৪৯ ভোট, আনারস প্রতীকে গোলাম মাহাবুব রাব্বানি (স্বতন্ত্র) পেয়েছেন এক হাজার ৯২৮ ভোট, মোটরসাইকেল প্রতীকে সুলতান (স্বতন্ত্র) পেয়েছেন ৩০৫ ভোট। রিটার্নিং অফিসার ও রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান উপজেলা পরিষদের অফিসের হল রুমে ওই ফলাফল ঘোষণা করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















