০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবির রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বাগেরহাটের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। আজ শনিবার সকালে ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধন ও সমাবেশে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধন ও সমাবেশ চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সাজন ডা. কেএম হুমায়ুন কবীর, মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. শাহ আলম।

মানববন্ধনে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করার সাথে জড়িত ও ইন্ধনদাতাদের অবিলম্বে গ্রেফতারসহ সাম্প্রদায়িক শক্তি মোকাবেলায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ

প্রকাশিত : ১২:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০