জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে দাউদকান্দি উপজেলা পরিষদ ও প্রশাসন পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত ।
জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান স্লোগান নিয়ে দাউদকান্দি উপজেলা কার্যালয়ের সামনে শনিবার সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত এই মানববন্ধন পালিত হয় ।
দাউদকান্দি উপজেলা চত্বর এর সামনে থেকে মানববন্ধনটি দাউদকান্দি বিশ্বরোডে মুক্তিযোদ্ধা স্মৃতি ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ।
অবস্থান প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনুর আলম সুমন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া। এ সময় বক্তারা বলেন, যশোরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মাধ্যমে পাকিস্তানের প্রেতাত্মা দুস্কৃতিকারীরা বুঝিয়ে দিয়েছে তারা দেশের চলমান উন্নয়ন চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে যখন গড়ে তুলতে যাচ্ছে,তখন এরকম রাষ্ট্রদ্রোহী কাজ করে দুস্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা অনতিবিলম্বে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা করেছে তাদের দ্রুত গ্রেফতার চাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, দাউদকান্দি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নেছা, সাধারণ সম্পাদক লায়লা হাসান, যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, মোঃ আল-আমিন, দাউদকান্দি পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর খন্দকার নুরুন-নাহার সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলবৃন্দ আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার পারভেজ দোলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জানে আলম রাসেলসহ দাউদকান্দি উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মচারী কর্মকর্তা ও প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ ।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















