০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

মাওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

এরপর মওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন, ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতি, ভাসানী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়।

বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি অংশগ্রহণ করেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

মাওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত : ০৪:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০