০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

বিরোধ মেটাতে গিয়ে বৃদ্ধ খুন

কুমিল্লার লাকসামে ভাই-বোনের বিরোধ মেটাতে গিয়ে মো. মফিজুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় লাকসাম থানা পুলিশ দুই নারীসহ পাঁচজনকে আটক এবং ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। শুক্রবার সন্ধায় উপজেলার মুদাফরগন্জ (দক্ষিণ) ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মো. রফিকুল ইসলামের সঙ্গে তার বোন ফাতেমা বেগম ও পারভিন বেগমের পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধীয় জায়গায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে ওইদিন বিকেলে তাদের মধ্যে পুনরায় ঝগড়া-বিবাদ হয়। ঝগড়া-বিবাদের বিষয়টি জানাতে এবং বিবাদ মিমাংসার জন্য রফিকুল ইসলাম মুরব্বী হিসেবে একই বাড়ির মো. মফিজুর রহমানকে ডেকে আনেন। তিনি বিবাদের ঘটনা সম্পর্কে তাঁকে অবহিত করছিলেন। এ সময় প্রতিপক্ষ আবারো বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে তুমুল ঝগড়া-বিবাদ চরমাকার ধারণ করে। উপস্থিত মফিজুর রহমান উভয়পক্ষের বিবাদ থামানোর চেষ্টা করলে ফাতেমা ও পারভিনের ছেলেরা এসে ওই বৃদ্ধের ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লাকসাম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর পর স্থানীয় লোকজন ঘটনার সঙ্গে জড়িতদের রফিকুল ইসলামের দুই বোন ও তিন ভাগিনাকে আটক করে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশে সোপর্দ করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

বিরোধ মেটাতে গিয়ে বৃদ্ধ খুন

প্রকাশিত : ০৫:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০