০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ভারতে করোনা আক্রান্ত ৯৮ লাখ ছাড়িয়ে গেল

ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩০,০০৫ জন। মৃত্যু হয়েছে ৪৪২ জনের।

নতুন করে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটায় আগের চেয়ে বেড়ে গেল মোট সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।

শনিবার সকালে পাওয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৯৮ লাখ ২৬ হাজার ৭৭৫। অন্যদিকে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৬২৮।
মোট সংক্রমণের মধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন ৯৩ লাখ ২৪ হাজার ৩২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ৩৩ হাজার ৪৯৪ জন। ভারতে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৮১৯ জন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ভারতে করোনা আক্রান্ত ৯৮ লাখ ছাড়িয়ে গেল

প্রকাশিত : ০৫:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০