০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

ডামুড্যার এসিলেন্ট হলেন ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের সাধারণ সম্পাদক

ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ৩৫তম ব্যাচের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী।

(১১ ডিসেম্বর শুক্রবার)বিসিএস প্রশাসন ক্যাডার ৩৫তম ব্যাচের কর্মকর্তাদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, ৩৫তম ব্যাচ’এর সাধারণ নির্বাচন অনলাইন ভোটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এই তিনটি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার পুরো নির্বাচন প্রক্রিয়ার সমন্বয় ও তদারকিতে ছিলেন। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৩২৬ জন ভোটারের মধ্যে অনলাইন পদ্ধতিতে দেশের বিভিন্ন প্রান্ত এবং উচ্চ শিক্ষার উদ্দেশে বিদেশে অবস্থানরত মোট ৩২৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।
আর এই নির্বাচনে সভাপতি পদে তানভীর ফরহাদ শামীম, সাধারণ সম্পাদক পদে ফজলে এলাহী এবং কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে নির্বাচিত তানভীর ফরহাদ শামীম গাজীপুরের কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেছেন।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করেছেন।
নির্বাচিত কমিটি দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি তানভীর ফরহাদ শামীম।
সভাপতি ও সাধারণ সম্পাদক কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন ও ডামুড্যা প্রেসক্লাব।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

ডামুড্যার এসিলেন্ট হলেন ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের সাধারণ সম্পাদক

প্রকাশিত : ০৭:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০