০৭:২০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে মাদক কারবারি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে মাদক কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শনিবার (১২ ডিসেম্বর) বিকালে জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার পর ময়মনসিংহের ত্রিশাল বাসষ্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মো. মমতাজ আলীর ছেলে সাফিউল আলম (৩৩) ও ফুলবাড়ী উপজেলার মৃত-শহিদুল ইসলামের ছেলে মোঃ হাফিজুর রহমান রিপন (২৬)।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, তারা দিনাজপুর থেকে ফেনসিডিল সংগ্রহ করে বাসে করে ময়মনসিংহের উদ্দেশ্যে এসে ত্রিশাল বাসষ্ট্যান্ডে নেমে পড়ে। ময়মনসিংহ শহরে আসার জন্য তাদের সুবিধামতো গাড়ীর অপেক্ষা করতে থাকে। এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি ওসির নির্দেশে এসআই আলাউদ্দিন বাদল অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বলেন, এরা দীর্ঘদিন যাবত মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলো। তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

ময়মনসিংহে মাদক কারবারি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ০৮:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০