১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন রস টেইলর

  • খেলা ডেস্ক:
  • প্রকাশিত : ১১:৪৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
  • 55

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ মিডলঅর্ডার ব্যাটসম্যান রস টেইলর। এ ছাড়া পিঠের ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন। তার জায়গায় প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন আরেক পেসার জ্যাকব ডাফি।

টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন কেন উইলিয়ামসন ও ট্রেন্ট বোল্ট। দুজনই সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন।

এদিকে পিতৃত্বকালীন ছুটির কারণে প্রথম ম্যাচে উইলিয়ামসন থাকছেন না। তার বদলে সেই ম্যাচে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ সিরিজে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি টেইলর। তবে ছন্দে ছিলেন দুই তরুণ গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ে। এই দুই তরুণকে দলে রাখতেই বাদ দেওয়া হয়েছে টেলরকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে অকল্যান্ডে ১৮ ডিসেম্বর। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে হ্যামিল্টনে ২০ ডিসেম্বর এবং ২২ ডিসেম্বর নেপিয়ারে মাঠে গড়াবে শেষ টি-টোয়েন্টি।

প্রথম টি-টোয়েন্টির নিউজিল্যান্ড দল:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), টড অ্যাস্টল, ডগ ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, মার্টিন গাপটিল, স্কট কুগলেইন, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি এবং ব্লেয়ার টিকনার।

ট্যাগ :
জনপ্রিয়

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন রস টেইলর

প্রকাশিত : ১১:৪৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০