অপরাধী যত শক্তি শালী হোক না কেন আপনারা তাদের বিরুদ্ধে লিখবেন। সমাজের সকল অন্যায় ,অপরাধ, ভূমিদস্যু সহ সকল অপকর্মের বিরুদ্ধে সাংবাদিদের কলম থামাবেন না। আশাকরি দখলবাজ, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের কলম অব্যহত থাকবে ।
অপরাধীদের স্থান আমার কছে নেই। উত্তরা সাংবাদিক ফোরামের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমনটাই ব্যাক্ত করেন ঢাকা-১৮ আসনের নব নির্বাচিত সংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি। এসময় উত্তরা সাংবাদিক ফোরামের সভাপতি মাসুদ পারভেজের নেতৃত্বে আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফোরামের সাংবাদিকরা।
আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি বলেন আমি অপরাধ করলেও আপনারা লিখবেন, এত আমি সংশোধন হতে পারবো , আমারও ভুল হতে পারে, আমি ফেরেস্তা নই।
মতবিনিময়কালে উত্তরা সাংবাদিক ফোরামের সভাপতি মাসুদ পারভেজ সাংবাদিকদের নানা সমস্যার কথা তুলে ধরে উত্তরা সাংবাদিকদের স্থায়ী ভাবে বসার একটি নির্দিস্ট স্থানের ব্যবস্থা করার জোড় দাবি তোলেন। তার দাবির প্রেক্ষিতে আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি সাংবাদিকদের জন্য একটি স্থানের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।
মত বিনিময় কলে উপস্থিত ছিলেন উত্তরা সাংবাদিক ফোরামে সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ- সভাপতি মাহফুজ মন্ডল , মনিরুজ্জামান, যুগ্ম সমপাদক রবিউল ইসলাম, আবু বকর সিদ্দিক, জাহাঙ্গীর কবির, আমান, হাফিজুল ইসলাম, নীলু, আলিফ, সেলিম খন্দকার, জাকিরুল ইসলাম, হাফিজ, আল- আমিন উপদেষ্ঠা এ জে এম বেলাল উদ্দিনসহ উত্তরা সাংবাদিক ফোরামের সদস্যরা।




















