০৯:০২ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

নওগাঁয় শ্রেষ্ঠ প্রধানশিক্ষিকা ফাতেমা খাতুন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর আওতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধানশিক্ষিকা (প্রাথমিক বিদ্যালয়) নির্বাচিত হওয়ায় নওগাঁ সদরের কীর্ত্তিপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাতেমা খাতুনকে সংবর্ধনা দিলো নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

নওগাঁর পিয়ারলেস হসপিটাল মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা সভায় ভার্চুয়াল লাইভে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি, সাবেক সিনিয়র সচিব সুরেন্দ্রনাথ চক্রবর্তী।

সংগঠনের সাধারণ সম্পাদক, পিয়ারলেস হসপিটালের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা বিভাগের প্রফেসর ডা. মনজুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সহ সভাপতি প্রফেসর ড. তারিকুল ইসলাম রাবি, মুক্তিযোদ্ধা মো. হাশেম আলী, সহ সম্পাদক মুনতাসীর হাসান, উপদেষ্টা মোস্তফা আল মামুন, হাবিবুর রহমান, সহ সম্পাদক ডা. ফারহানা ফারুক তন্দ্রা, সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম খান, তাসলিমা ফেরদৌস, মিসেস সকিনা, হামিদুল, মুক্তিযোদ্ধা ঈদুল, সাংবাদিক কায়েস, মিলন প্রমুখ।

অনুষ্ঠানে প্রফেসর ডা. মনজুরুল আলম বলেন, ফাতেমা খাতুন শুধু বাংলাদেশের নয়, বিশ্বে শ্রেষ্ঠ শিক্ষক। তাঁর এ অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

নওগাঁয় শ্রেষ্ঠ প্রধানশিক্ষিকা ফাতেমা খাতুন

প্রকাশিত : ০৩:৪৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০