১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ফেডারেশন কাপে একই গ্রুপে আবাহনী-মোহামেডান

ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয় এবারের টুর্নামেন্টের ড্র। চারটি গ্রুপে ভাগ হয়ে এ টুর্নামেন্টে অংশ নেবে ১৩টি দল। 

গ্রুপ ‘এ’তে পড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল এবং বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। গ্রুপ ‘বি’তে আছে চারটি দল। সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন এবং উত্তর বারিধারা ক্লাব। বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী আর রহমতগঞ্জ ক্লাব পড়েছে ‘সি’ গ্রুপে। এছাড়া ‘ডি’ গ্রুপে পড়েছে দেশের ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই দুই শক্তিশালী দলের সঙ্গে পড়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র।

আগামী ২২ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ২০২০-২১ মৌসুমের ফেডারেশন কাপ। গেল আসরে রহমতগঞ্জকে হারিয়ে শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস।

গ্রুপ ‘এ’: শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

গ্রুপ ‘বি’: সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন এবং উত্তর বারিধারা।

গ্রুপ ‘সি’: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

গ্রুপ ‘ডি’: আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

ট্যাগ :
জনপ্রিয়

ফেডারেশন কাপে একই গ্রুপে আবাহনী-মোহামেডান

প্রকাশিত : ০৮:৪৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০