০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মীম হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড

শিশু ফাতেমা আক্তার মীম

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় শিশু ফাতেমা আক্তার মীমকে (৯) দল বেঁধে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) এ রায় দেন আদালত। রায় ঘোষণার সময় ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি একজন এখনো পলাতক।

মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. বেলাল হোসেন ওরফে বিজয় (১৮), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (১৬), মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন (২৬), মো. আকসান মিয়া প্রকাশ হাসান (১৮), মো. সুজন (২০), মো. মেহেরাজ প্রকাশ টুটুল (৩২), আয়শা মমতাজ মহলের কেয়ারটেকার মনিরুল ইসলাম মনু (৪৯) ও শাহাদাত হোসেন সৈকত (১৯)। এদের মধ্যে শাহাদাত হোসেন সৈকত এখনো পলাতক।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এ নাসের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফাতেমা আক্তার মীম হত্যা মামরার সব আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

মীম হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত : ০৩:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০