বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালের আগে টিম হোটেল ছেড়েছেন সাকিব আল হাসান। শ্বশুরের অসুস্থতার কারণে সোমবার (১৪ ডিসেম্বর) রাতে প্রথম কোয়ালিফায়ার শেষে হোটেল ত্যাগ করেন এই অলরাউন্ডার। যে কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির ফাইনালে খেলা হচ্ছে না তার।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) জেমকন খুলনার টিম ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পারিবারিক কারণে সাকিব ফাইনালে দলের সঙ্গে থাকতে পারছেন না। শ্বশুর অসুস্থ থাকার কারণে হোটেল ছেড়েছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের বিমানে উঠবেন এই তারকা ক্রিকেটার।
বিস্তারিত আসছে…


























