১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ব্যালন ডি অ’র অলটাইম ড্রিম টিম ঘোষণা

সম্প্রতি প্রকাশ করা হয়েছে ব্যালন ডি অ’র অলটাইম ড্রিম টিম। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন আগেই জানিয়ে দিয়েছিল, করোনা মহামারির কারণে এবার ব্যালন ডি’অর পুরস্কার দেয়া হবে না। একারণে ফুটবল প্রেমীদের জন্য অলটাইম ড্রিম টিম ঘোষণার সিদ্ধান্ত নেয় তারা। সেখানে কিংবদন্তি পেলে-ম্যারাডোনা থেকে শুরু করে জায়গা করে নিয়েছেন হালের মেসি-রোনালদোর মতো মহা তারকারা।
৩-৪-৩ ফরমেশনের এই একাদশে ব্রাজিল থেকে জায়গা পেয়েছেন সর্বোচ্চ তিনজন। এছাড়া এই দলটিতে আর্জেন্টিনা ও জার্মানির দুইজন রয়েছেন। একজন করে রয়েছেন ইতালি, স্পেন, পর্তুগাল ও সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) থেকে।

ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষের দেয়া মনোনয়ন অনুযায়ী সারাবিশ্বের নানা প্রান্তের ১৪০ জন ক্রীড়া সাংবাদিকদের ভোটে স্বপ্নের এই একাদশ নির্ধারণ করা হয়।

সর্বকালের সেরা এই একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি লেভ ইয়াসিন। একমাত্র গোলরক্ষক হিসেবে ব্যালন ডি’অর পুরষ্কার জিতেছিলেন তিনি। এই দলের রক্ষণভাগ সামলাবেন জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ব্রাজিলের কাফু ও ইতালির পাওলো মালদিনি।

মাঝ মাঠে আলো ছড়াবেন জার্মানির লোথার ম্যাথিউজ, স্পেনের জাভি হার্নান্দেজ। এছাড়া তাদের দুই পাশে সঙ্গী হিসেবে থাকবেন ব্রাজিলের পেলে ও আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা। এই দুজন থাকবেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। অন্যদিকে ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব পালন করবেন ম্যাথিউজ ও জাভি।

আক্রমণভাগের দায়িত্বে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রাজিলের রোনালদো ডি লিমা। এই একাদশের রাইট উইংয়ে থাকবেন মেসি, লেফট উইংয়ে সিআর সেভেন ও স্ট্রাইকার হিসেবে থাকছেন ডি লিমা।

এক নজরে ব্যালন ডি অ’র অলটাইম ড্রিম টিম:

গোলরক্ষক: লেভ ইয়াসিন (সোভিয়েত ইউনিয়ন)

রক্ষণভাগ: কাফু (ব্রাজিল), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি), পাওলো মালদিনি (ইতালি)

মধ্যমাঠ: দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা), লোথার ম্যাথিউজ (জার্মানি), জাভি (স্পেন), পেলে (ব্রাজিল)

আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), রোনালদো ডি লিমা (ব্রাজিল), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ব্যালন ডি অ’র অলটাইম ড্রিম টিম ঘোষণা

প্রকাশিত : ০৩:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০