০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

আড়াই দিনেই আত্মসমর্পণ ভারতের

অ্যাডিলেডে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে মাত্র আড়াই দিনেই টেস্ট হেরেছে সফরকারী ভারত। ভারতের দেওয়া ৯০ রানের টার্গেটে ২ উইকেট হারিয়েই পৌঁছে যায় টিম পেইনবাহিনী।

তৃতীয় দিনে ব্যাট করতে নেমে জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের বোলিং তোপে দিশেহারা হয়ে যায় মাত্র ৩৬ রানেই গুটিয়ে গিয়েছিল বিরাট কোহলিদের ইনিংস। দুই পেসারের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেনি কোনো ভারতীয় ব্যাটসম্যান।

দলীয় ৩৬ রানের মাথায় প্যাট কামিন্সের শর্ট বল খেলতে গিয়ে চোট পান মোহাম্মদ শামি। ফিজিও মাঠে এসে তার হাতে ব্যথানাশক স্প্রে প্রয়োগ করলেও শামি আর ব্যাটিং করতে পারেন নি। শামি রিটায়ার্ড হার্ট হলে ৩৬ রানেই দ্বিতীয় ইনিংস সমাপ্ত হয় ভারতের। টেস্টে এটি তাদের সর্বনিম্ন স্কোর।

মাত্র ৮ রান দিয়ে ৫ টি উইকেট শিকার করেছেন জশ হ্যাজলউড। আর টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার প্যাট কামিন্স ২১ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংসে ৫৩ রানে পিছিয়ে থাকার অজিদের লক্ষ্য দাঁড়ায় ৯০ রান। তবে জো বার্নসের অপরাজিত ৫১ ও ম্যাথু ওয়েডের ৩৩ রানের সুবাদে লক্ষ্যে পৌঁছতে বেশি সময় লাগেনি অজিদের।

এর আগে প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয় ভারত। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিযে যায়। ফলে প্রথম ইনিংসে ৫৩ রানের লিড পায় ভারত।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

আড়াই দিনেই আত্মসমর্পণ ভারতের

প্রকাশিত : ০২:২০:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০