০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জে ‘নব্য জেএমবি’ সদস্য আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরের ‘জঙ্গি আস্তানা থেকে পলাতক এক নব্য জেএমবি’ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গ্রেপ্তারকৃত জুয়েল রানা (২০) পাবনার সাঁথিয়া উপজেলার দাড়ামুদা পশ্চিমপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় হানিফ হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে বৃহস্পতিবার (১৭ডিসেম্বর ) গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব ১২-এর সিরাজগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত কমান্ডার ও গণমাধ্যম কর্মকর্তা প্রণব কুমার সরকার জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নব্য জেএমবি সদস্য জুয়েলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি জিহাদি বই ও একটি তালেবানি বইসহ লিফলেট উদ্ধার করা হয়।”পরে তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ গত ২০ নভেম্বর শাহজাদপুর পৌর এলাকার একটি বাড়ির জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে চার জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। জুয়েল এ ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

সিরাজগঞ্জে ‘নব্য জেএমবি’ সদস্য আটক

প্রকাশিত : ০২:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০