০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

কোহলিদের ওপর চটেছেন শেবাগ

বীরেন্দ্র শেবাগ। ভারতের সাবেক ভয়ংকর এই ওপেনার এখন নিয়মিতই সোশ্যাল সাইটে নানা বিষয়ে মন্তব্য করে আলোচনার ঝড় তোলেন। এই শেবাগই একবার বাংলাদেশকে ‘অর্ডিনারি দল’ বলেছিলেন। আজ তার দল ভারত অস্ট্রেলিয়ার মাটিতে অল-আউট হয়েছে মাত্র ৩৬ রানে! অ্যাডিলেড টেস্টের এই বিপর্যয়ের পর কোহলিদের ওপর চটেছেন শেবাগ।

আসলে কোহলিরা ৩৬ রানে অল-আউট হওয়ার পরেই সবার আগ্রহ ছিল, শেবাগ কি মন্তব্য করেন সেটা নিয়ে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে টুইটারে ছোট করে নিজের মতামত ব্যক্ত করেছেন সাবেক বিধ্বংসী এই ওপেনার। তিনি লিখেছেন, ‘যে ওয়ান টাইম পাসওয়ার্ডটি ভুলে যাওয়া উচিত, তা হলো- ৪৯২০৪০৮৪০৪১।’ শেবাগ যে ভারতীয় ক্রিকেটারদের রানসংখ্যা নিয়ে এমন ব্যঙ্গ করেছেন, তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, অ্যাডিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের সংগ্রহ যথাক্রমে- পৃথিবী শাহ (৪), মায়াঙ্ক আগরওয়াল (৯), জসপ্রিত বুমরাহ (২), চেতেশ্বর পূজারা (০), বিরাট কোহলি (৪), আজিঙ্কা রাহানে (০), হনুমা বিহারী (৮), ঋদ্ধিমান সাহা (৪), রবিচন্দ্রন অশ্বিন (০), উমেশ যাদব (৪) এবং মোহাম্মদ শামি (১)। একটা ০ আগে দিয়ে পরে ১ বসিয়ে সংখ্যাগুলো পরপর সাজালে বাংলাদেশের একটা মোবাইল কম্পানির নাম্বার হয়ে যায়! শেবাগের চোখে সেটা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কোহলিদের ওপর চটেছেন শেবাগ

প্রকাশিত : ০৪:৪৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০