১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

অবশেষে মুক্ত হলেন ফটোসাংবাদিক কাজল

ফটোসাংবাদিক কাজল

গ্রেপ্তারের ৮ মাস পর অবশেষে কারামুক্ত হয়েছেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। এ সময় কারাফটকে উপস্থিত ছিলেন তার সন্তান। মুক্তি পাওয়ার পর ছেলেকে কাছে পেয়ে আবেগে কেঁদে ফেলেন কাজল।

দুপুর পৌনে ১২টার দিকে বাসায় ফেরেন কাজল। গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে মনোরম পলক। তিনি জানান, তার বাবা অত্যন্ত ক্লান্ত। সুস্থ বোধ করলে সবার সঙ্গে কথা বলবেন।

গত ৩ মে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ পাওয়া যায়। এর আগে, কয়েকদিন তিনি নিঁখোজ ছিলেন। গত ২ মে গভীর রাতে বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন দিয়ে ছেলের সঙ্গে কথা বলেছিলেন কাজল। ওই সময়ের আগে তাকে বিজিবি সদস্যরা বেনাপোল থানায় নিয়ে আসেন। পরে তাকে আটক করে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

অবশেষে মুক্ত হলেন ফটোসাংবাদিক কাজল

প্রকাশিত : ০২:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০