০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকায় আসছেন আজ

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ঢাকায় আসছেন আজ। বিকেল সাড়ে ৩টায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকায় পৌঁছবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং রবিবার দুপুর ২টায় ঢাকা ত্যাগ করবেন তিনি।

অন্যদিকে চারদিনের সফরে আগামী ৪ ফেব্রুয়ারি (রোববার) ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট। ঢাকার কর্মকর্তারা বলেছেন, আসন্ন দুটি গুরুত্বপূর্ণ সফরেই দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি প্রাধান্য পাবে রোহিঙ্গা সঙ্কট।

জানা যায়, সময় স্বল্পতার কারণে প্রেসিডেন্ট উইদোদোর রোহিঙ্গা শিবিরে যাওয়ার বিষয়টি চূড়ান্ত না হলেও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট বাংলাদেশ সফরে রোহিঙ্গা শিবিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকায় আসছেন আজ

প্রকাশিত : ১২:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮