০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

অক্সফোর্ডের করোনা টিকা অনুমোদন দিল ঔষধ প্রশাসন

ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর। সোমবার ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকো ফার্মাকে এনওসি দেয়া হয়।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি। তারা চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে। এর আগে দুপুরে এনওসি চেয়ে আবেদন করে দেশের শীর্ষ ওষুধ উৎপাদানকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি এই ভ্যাকসিন আনতে বাংলাদেশ সরকার এবং বেক্সিমকো আগেই চুক্তি করে। চুক্তি অনুযায়ি প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ৬ মাসে ৩ কোটি ডোজ টিকা আসবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

অক্সফোর্ডের করোনা টিকা অনুমোদন দিল ঔষধ প্রশাসন

প্রকাশিত : ০৯:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১