০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পুলিশের সামর্থ্য কম তবে সফলতা বেশি

বাংলাদেশ পুলিশের গৃহীত ‘স্ট্র্যাটেজিক প্ল্যান ২০১৮-২০২০ অব বাংলাদেশ পুলিশ’ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ পুলিশের সামর্থ্য কম থাকলেও সফলতা বেশি। আগামী তিন বছরের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা সফলভাবে বাস্তবায়ন সম্ভব হলে আরও শক্তিশালী ও দক্ষতা বৃদ্ধি পাবে পুলিশের।

রোববার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ আয়োজিত ‘কৌশলগত পরিকল্পনা প্রণয়ণ ২০১৮-২০২০’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন পরিকল্পনাকে রোডম্যাপ ও মিশন আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। অতীতে পুলিশ সক্ষমতার পরিচয় দিয়েছে। আশা করছি ঐকান্তিক চেষ্টায় আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩ বছর মেয়াদি এ নতুন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে আইনের প্রয়োগ, সামাজিক শৃঙ্খলা, অপরাধভীতি হ্রাস, জননিরাপত্তা বৃদ্ধিসহ পুলিশ বাহিনীকে আধুনিক সেবাধর্মী হিসেবে গড়ে তুলবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পুলিশের অনেক ইউনিট বৃদ্ধি করা হয়েছে। জনবল ও ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে। গৃহীত তিন বছরের জন্য নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে সব ক্ষেত্রে পুলিশের সক্ষমতা অর্জিত হবে।

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

পুলিশের সামর্থ্য কম তবে সফলতা বেশি

প্রকাশিত : ০৩:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮