০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

গাজীপুরে ৯৬০০ ইয়াবাসহ আটক ৪

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা থেকে ৯ হাজার ৬০০ ইয়াবা ট্যাবলেটসহ চার ব্যক্তিকে আটক করেছেন র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার, নগদ টাকা, মেবাইল ফোন উদ্ধার করে র‌্যাব। বুধবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ওই এলাকার হাজীর পুকুরপাড় থেকে তাদের আটক করা হয়। ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলো:  কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসুরচর গ্রামের মৃত জমশেদ মোল্লার ছেলে এরশাদ মোল্লা (৩৭), ফেনী সদর উপজেলার পূর্ব উকিলপাড়া (এলিন ম্যানসন পেট্রোল বাংলা) গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ফারুক (৩১), একই উপজেলার চেওরিয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে শাহিদুল ইসলাম শাহেদ (৩০) এবং শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্ডা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম ওরফে সুমন (৪০)।

আব্দুল্লাহ আল মামুন জানান, আটক ব্যক্তিরা গাজীপুর মহানগর এবং রাজধানীর মীরপুর এলাকায় ভাড়া বাসায় থেকে পরস্পরের যোগসাজশে চোরাই পথে মাদক এনে গাজীপুর ও তার আশেপাশের জেলায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

গাজীপুরে ৯৬০০ ইয়াবাসহ আটক ৪

প্রকাশিত : ০৪:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১