০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিতে থাকা একজন নিহত এবং চালকসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাইতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা-চ ৫১০০৮৩ নম্বরের মাইক্রোবাসটি কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে বুড়িচং উপজেলার কোরপাই নামক স্থানে সামনের একটি চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা দুই যাত্রী ছিটকে পড়ে গুরতর আহত হলে তাদের ইস্টার্ন মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে নিলে চিকিৎসক আহম আলী নামের একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত আহম আলী জেলার চান্দিনা উপজেলার মহরমপুর গ্রামের বাসিন্দা। মাইক্রোবাস চালক সাইফুল এবং সিএনজি চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন বলেন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাস ঢাকায় যাচ্ছিলো, এ সময় মাইক্রোবাসটির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দেয় এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য সংস্কারের জন্য একজন বিশেষজ্ঞকে আনার জন্য মাইক্রোবাসটি ঢাকা যাচ্ছিল। এমন সময় দুর্ঘটনা ঘটে। আমরা নিহতের পরিবারের সাথে যোগাযোগ করেছি। উভয় পক্ষ বসে একটা সমাধান করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

প্রকাশিত : ০৯:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১