বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সার্বিক তত্তাবধানে ও ‘কুইন অফ হার্টস’ এর আয়োজনে “ইভ্যালি মিডিয়া কাপ ব্যাডমিন্টন’-এর পঞ্চম আসর অনুষ্ঠিত হচ্ছে ৮-১০ জানুয়ারি ২০২১ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ইভ্যালি, ঢাকা রিজেন্সি, রিমঝিম টাউন, বিএসবি-ক্যামব্রিয়ান। এডুকেশন গ্রুপ, ইগনাইট, প্রিয়প্রাঙ্গণ এবং আর এইচ কমিউনিকেশন।
সংবাদপত্র, রেডিও, টেলিভিশন এবং অনলাইন পোর্টালসহ সব ধরনের গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০। আগামী ৮-১০ জানুয়ারি, শুক্রবার থেকে রবিবার তিনদিন রাজধানীর শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে চলবে এই ব্যাডমিন্টন আয়োজন। এ উপলক্ষে ৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান ইভ্যালি, সহ-পৃষ্ঠপোষক রিমঝিম টাউন, সহ-পৃষ্ঠপোষক ঢাকা রিজেন্সির দেওয়ান ফারাহানা মাসুক ইরা, সেলস ম্যানেজার মাহমুদ হাসান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. গোলাম মোস্তফা বাবু, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কবির হোসেন শিকদার ও যমুনা টিভির স্পাের্টস এডিটর রানা হাসান। পঞ্চমবারের মতো এ আয়োজনে অংশগ্রহণ করছেন বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল আই, সমকাল, যমুনা টেলিভিশন, এটিএন নিউজ, একাত্তর টিভি, চ্যানেল ২৪, ইনকিলাব, আরটিভি, দেশটিভি, বৈশাখী টিভি, আমাদের সময়, ডিবিসি নিউজ, নিউজ ২৪, দীপ্ত টিভি, আমাদের সময়সহ দেশের প্রায় ৩০টি গণমাধ্যমের প্রায় ১৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছে। ৮ জানুয়ারি শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
টুর্নামেন্টে নারী একক, নারী দ্বৈত, পুরুষ একক, পুরুষ দ্বৈত ও মিশ্র দ্বৈত শ্রেণীতে খেলোয়াড়রা অংশ নিচ্ছে।
বোরহান আজাদ সমন্বয়কারী, মিডিয়া কাপ ব্যাডমিন্টন
বিজনেস বাংলাদেশ/ এ আর


























