০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মদপানে ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আরও দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

মারা যাওয়া তিনজন হলেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (৩২), মেঘনা কাদিরগঞ্জ এলাকার মোহসিন মিয়া (২৩) ও জৈনপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৪০)।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বলেন, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান। মেঘনা শিল্পাঞ্চল এলাকায় জাহিদ হাসানের ব্যক্তিগত কার্যালয় আছে। শুক্রবার রাতে সেই কার্যালয়ে জাহিদ হাসান, তাঁর গাড়িচালক তোফাজ্জল হোসেন, সহযোগী মোহসীন মিয়া, জিসান মিয়া, মো. রিফাত, রাহিম হোসেন, মো. সুমন ও সারোয়ার মিয়া একসঙ্গে মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ হাসান, তোফাজ্জল হোসেন ও মোহসীন মিয়া মারা যান। সেখানে এখনো চিকিৎসাধীন জিসান মিয়া ও মো. প্রদীপ। জিসানের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামবলেন, মদপানে তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

মদপানে ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত : ০৭:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১