০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ঢাকা ছেড়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ঢাকা ছেড়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। কর্মসূচিমুখর তিন দিনের সফর শেষে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে তাকে বহনকারী একটি প্লেন জাকার্তার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ শীর্ষ কর্মকর্তারা বিমানবন্দরে উইদোদোকে বিদায় জানান ।

গত শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকায় আসেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গাদের দুর্দশা দেখতে যান উইদোদো। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পর এই সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য সাহায্য চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন উইদোদো।

তিনি সফরকালে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নৈশভোজে, বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সাভারে গিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের বীরশহীদদের প্রতি। এছাড়া পরিদর্শন করেন জাতির জনকের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও।

তার এ সফরকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে পাঁচটি চুক্তি-সমঝোতা। এরমধ্যে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য সুবিধা সংক্রান্ত চুক্তি ও মৎস্যসম্পদ আহরণ সংক্রান্ত বিষয়ে যৌথ সম্মতিপত্র উল্লেখযোগ্য।

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

ঢাকা ছেড়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

প্রকাশিত : ১১:৫৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮