০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

নরসিংদীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নরসিংদীর রায়পুরায় ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ‘মুক্ত স্বদেশে জাতির পিতা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনসহ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রায়পুরা উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম বজলুর রহমান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সকালে রায়পুরা উপজেলার হল রুমে আয়োজিত এ আয়োজনে সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়পুরা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শামীমা আক্তার শিমু।

পুরো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সাদেক, এ.কে.এম. বজলুর রহমান ফাউন্ডেশনের পরিচালক আসওয়াত আকসির মুজিব ওয়াসি ও ফেরদৌস কামাল জুয়েল, রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক এম.নূরউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইমান উদ্দিন ভূঁইয়া, উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা যুবলীগ সভাপতি মিলন মাষ্টার, পৌরসভা যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার (যুদ্ধাহত) নজরুল ইসলাম সহ সকল ইউপি চেয়ারম্যান, স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন স্বদেশ প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব আরোপ করে বলেন, ১৬ ডিসেম্বরে আমরা বিজয় লাভ করলেও তা পূর্ণতা পায়নি। আমরা পূর্ণতা পেয়েছি ১০ জানুয়ারি মুুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে। পরিশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

ট্যাগ :

নীলফামারীতে তারেক রহমানকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের মিছিল

নরসিংদীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত : ০৮:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১