১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

দেশে বর্তমানে কোন খাদ্য সঙ্কট নেই: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আমরা খাদ্যশস্যের সংকট কাটিয়ে উঠেছি। দেশে বর্তমানে খাদ্যশস্যের সঙ্কট নেই। আমরা এবার লক্ষ্যমাত্রা ১২ লাখ মেট্রিক টন হলেও ১৫ লাখ মেট্রিক টন খাদ্য সংগ্রহ করবো।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান ও জাসদ দলীয় সংসদ সদস্য নাজমুল হক প্রধানের পৃথক দুই সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

তিনি জানান, এবার বোরো মৌসুমের শুরুতে হাওরে পাহাড়ি ঢল ও বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। ফলে এবার খাদ্য গুদামে মজুদ তলানিতে নেমে এসেছিলো। তবে এ মুহূর্তে আমরা সঙ্কট কাটিয়ে উঠেছি। আমরা সাময়িকভাবে খাদ্য সঙ্কটের মধ্যে পড়ি। ২০১৬-১৭ অর্থ বছরে ১২ লাখ মেট্রিক টন খাদ্য মজুতের কথা থাকলেও আমরা মাত্র আড়াই লাখ মেট্রিকটন খাদ্য শষ্য মজুত করতে সক্ষম হই। যে কারণে দেশে সাময়িকভাবে খাদ্য সঙ্কট সৃষ্টি হয়। কিন্তু প্রধান মন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন দেশ থেকে খাদ্য আমদানি করে সে সঙ্কট মোকাবেলায় আমরা সক্ষম হয়েছি। বর্তমানে দেশে কোন খাদ্য সঙ্কট নেই।

খাদ্যমন্ত্রী বলেন, এবারে আমাদের ১০ লাখ মেট্রিক টন খাদ্য মজুতের কথা থাকলেও দেশের জন সংখ্যা উত্তোরোত্তর বৃদ্ধি পাওয়ায় আমরা ১৫ লাখ মেট্রিক টন খাদ্য শষ্য মজুত করার সিদ্ধান্ত নিয়েছি। আর এসব মজুত আমরা বিদেশ থেকে আমদানি নির্ভর না হয়ে অভ্যন্তরীণ সংগ্রহ থেকে করতে সক্ষম হবো বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

দেশে বর্তমানে কোন খাদ্য সঙ্কট নেই: খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮