০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাজধানীর কমলাপুরে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর কমলাপুরের বিআরটিসি বাস ডিপোর পাশে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

রোববার (২৪ জানুয়ারি) সকালে ওই ভবনের পোশাক কারখানায় (গার্মেন্টস) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকাল ৭ টা ৪০ মিনিটে কমলাপুর বিআরটিসি বাস ডিপোর (টার্মিনাল) নিকটে অলি গার্মেন্ট নামক পোশাক কারখানার ছয়তলায় আগুন লাগে। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে আরো ইউনিট বাড়ানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের সদর দফতরের এই কর্মকর্তা।

ট্যাগ :
জনপ্রিয়

এমপি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে ক্ষতিগ্রস্ত গোমতি সড়ক মেরামত করলো বিএনপি নেতা জিয়াউর রহমান

রাজধানীর কমলাপুরে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রকাশিত : ০৯:১৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১