০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

৩-০ ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। আজ তৃতীয় ওয়ানডেতে ক্যারিবীয়রা হেরেছে ১২০ রানের বড় ব্যবধানে।

প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করে দেড় শ রানও তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আজ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে পরে ব্যাট করেছে সফরকারী দল।

তাতে যা হওয়ার তাই হলো। আজ তৃতীয় ম্যাচে ১২০ রানের জয়ে ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের প্রত্যাশামতোই বাংলাওয়াশ করল তামিম ইকবালের দল।

বাংলাদেশের জন্য এটা ছিল দীর্ঘদিন করোনা বিরতির পর প্রথম আন্তর্জাতিক সিরিজ। অন্যদিকে আরও আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিল উইন্ডিজ। তবে তাদের দলের সেরা ক্রিকেটাররাই এই সফরে আসেননি। অনেকটা আনকোরা দল নিয়ে বাংলাদেশের সামনে যা পরিণতি হওয়ার কথা ছিল সেটাই হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

৩-০ ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা

প্রকাশিত : ০৭:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১