০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

জেল থেকে উট পাখি মার্কায় নির্বাচনে দাঁড়ালেন মামলার আসামি

রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি সামসুল আলম বাবলু হত্যা মামলায় আসামি হয়ে ৮ বছর ধরে কারাবন্দি রয়েছেন সাবেক কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চু। আর কারাগারে থেকেই তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌরসভার ৩নং ওয়ার্ড নির্বাচনে। প্রতীক হিসেবে পেয়েছেন উট পাখি। কারাগারে থাকলেও প্রতীক বরাদ্দের পর তার পক্ষে চলছে প্রচারণা। 

জানা গেছে, ২০১২ সালের ২৩ আগস্ট রাতে রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় জেলা যুবদলের সাবেক সভাপতি সামসুল আলম বাবলুকে। ঘটনার পর থেকেই পলাতক সাবেক কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চু। এর দুদিন পর নিহতের ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে বাচ্চুসহ সাতজনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে মীর এনাম আলী বাচ্চুকে। ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার কথা স্বীকার করেন সাবেক এ কাউন্সিলর। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিলের পর বর্তমানে মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে। এটি ছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ আরও তিনটি মামলা রয়েছে বলে উল্লেখ রয়েছে নির্বাচনী হলফনামায়।

এর আগে ২০১৬ সালের পৌর নির্বাচনে কারাগার থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলে যাচাই-বাছাইয়ে তা বাতিল হয়ে যায়। কিন্তু এবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন তার পক্ষে সমর্থকরা মনোনয়নপত্র জমা দেন। আর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন যাচাই-বাছাইয়ে।

এ বিষয়ে রাজবাড়ী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন গণমাধ্যমে জানান, কোনো দণ্ডিত আসামি নির্বাচনে অংশ নিতে পারেন না। আর মীর এনাম কারাগারে থাকলেও তিনি দণ্ডিত নন। সে কারণে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

জেল থেকে উট পাখি মার্কায় নির্বাচনে দাঁড়ালেন মামলার আসামি

প্রকাশিত : ১১:২৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১