০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

‘কেজিএফ টু’ মুক্তির দিনে সরকারি ছুটি চেয়ে মোদির কাছে চিঠি

আগামী ১৬ জুলাই প্রেক্ষাগৃহে মু্ক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ চ্যাপ্টার টু’। মজার বিষয় হচ্ছে, সিনেমাটি মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছে অভিনেতা যশের ভক্তদের একটি গ্রুপ।

বিগত দুই বছর ধরে ছবিটির জন্য অধির আগ্রহে বসে আছেন যশ ভক্তরা। ২০১৮ সালে ছবিটির প্রথম কিস্তি ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ মুক্তির পর থেকেই শুরু হয় এ অপেক্ষা। সেই অপেক্ষার এবার অবসান হতে যাচ্ছে । তাই যশ ভক্তদের উত্তেজনায় কাটছে দিন। সে উত্তেজনাতেই সরকারি ছুটি আবেদন করে মোদির বরাবর পাঠালেন চিঠি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া চিঠিতে লেখা রয়েছে, আমরা সবাই জানি বহুল প্রতীক্ষিত কেজিএফ-চ্যাপটার টু সিনেমা আগামী ১৬ জুলাই শুক্রবার মুক্তি পাবে। সবাই সিনেমাটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন। সুতরাং, আমরা আপনাকে সরকারি ছুটির দিন ঘোষণা করার অনুরোধ করছি। আমাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। এটা শুধু সিনেমা নয়, একটা ইমোশন।

প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ- চ্যাপটার টু’ সিনেমাটিতে যশ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। পুরো ভারতেই হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় এটি মুক্তি পাবে।

ট্যাগ :
জনপ্রিয়

‘কেজিএফ টু’ মুক্তির দিনে সরকারি ছুটি চেয়ে মোদির কাছে চিঠি

প্রকাশিত : ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১