০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

আবারও লিভারপুলের হার, অপ্রতিরোধ্য ম্যানসিটি

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৩ জয়ে রীতিমত উড়ছে ম্যানচেস্টার সিটি। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বার্নলিকে ২-০ গোলে হারিয়ে, ইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে গার্দিওলার দল। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭। অন্য ম্যাচে ঘরের মাঠে ব্রাইটনের কাছে ১-০ গোলে হেরে, টেবিলের চারে নেমে গেছে লিভারপুল। ২২ ম্যাচে অলরেডদের পয়েন্ট ৪০। 

একশ’ বছর বয়সে দৌড়ে ন্যাশনাল হেলথ সার্ভিসের কোভিড নাইন্টিন তহবিলের জন্য অর্থ সংগ্রহ করে সাড়া ফেলেছিলেন অবসরপ্রাপ্ত ব্রিটিশ আর্মি অফিসার ক্যাপ্টেন টম। গেলো সোমবার পৃথিবীকে বিদায় জানিয়েছেন তিনি।

শতবর্ষী ক্যাপ্টেন সবার মতো ফুটবল মাঠেও রইলেন অনুপ্রেরণা হয়ে। তাকে শ্রদ্ধা জানিয়েই বল গড়ায় টার্ফ মুরে। বার্নলির মাঠে খুব একটা বাধার মুখোমুখি হতে হয়নি সিটিজেনদের। শুরুতেই কাঙ্ক্ষিত লিড এনে দেন গ্যাব্রিয়েল জেসুস। গুনদোগানের অ্যাসিস্ট থেকে ৩৮ মিনিটে গোল সংখ্যা বাড়িয়ে নিতে খুব বেশি কষ্ট হয়নি রাহিম স্টার্লিংয়ের।

কিছু সুযোগ হেলায় হারিয়েছে বার্নলিও। ৬ বছরে ম্যানসিটির বিপক্ষে জিততে না পারার আক্ষেপ, এদিনও বইতে হয়েছে ক্ল্যারেটদের। স্টার্লিং-গুনদোগানরা লিড বাড়াতে ব্যর্থ হলেও, প্রথমার্ধের দুই গোলই গার্দিওলার দলের ৩ পয়েন্টের জন্য যথেষ্ট ছিলো।

ল্যাঙ্কাশায়ার থেকে হাসিমুখ নিয়ে ম্যানচেস্টারে ফিরেছে সিটিজেনরা। আর অ্যানফিল্ড দেখেছে অলরেডদের ভরাডুবি। নিজেদের মাঠে টানা ৬৮ ম্যাচ অপরাজিত থাকা লিভারপুল, হারলো পরপর দুই ম্যাচে। এবারের হারটা ব্রাইটনের কাছে!

হারের ব্যাখ্যা খুঁজে ফিরছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। ইউরোপের শীর্ষ আসরে টানা ৩ ম্যাচে গোল করতে পারেনি রেডরা। ১৯৮৪ সালে জো ফেগানের পর লিভারপুলের কোচ হিসেবে একই রকম যন্ত্রণায় পুড়ছেন ক্লপ।

ম্যাচের ৫৬ মিনিটে স্টিভেন আলজাতের গোলে পাওয়া লিডটাই শেষ পর্যন্ত ধরে রাখে ব্রাইটন। ১২ ম্যাচ পর লিভারপুলের বিপক্ষে জয়ের স্বাদটা নিশ্চয়ই একটু বেশি সিগালদের কাছে। অন্যদিকে, শিরোপার রেইসে হোঁচট খাওয়ার ব্যথা নিয়েই ড্রেসিংরুমে ফিরতে হয়েছে সালাহ-ফিরমিনোদের।

ট্যাগ :
জনপ্রিয়

আবারও লিভারপুলের হার, অপ্রতিরোধ্য ম্যানসিটি

প্রকাশিত : ০৭:৫৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১