০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নেটদুনিয়ায় ট্রলের মুখে অভিনেত্রী লতা মঙ্গেশকর

ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট করার জেরে নেটদুনিয়ায় ট্রলের মুখে পড়েছেন সংগীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কেউ হতাশা জাহির করেছেন, কেউবা আবার বর্ষীয়ান এই শিল্পীকে ব্যঙ্গ-বিদ্রূপ করেছেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। কৃষক বিক্ষোভের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন লতা মঙ্গেশকর, শচীন টেন্ডুলকর, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী, অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও করণ জোহররা।

ঐক্যবদ্ধ ভারতের কথা স্মরণ করিয়ে লতা মঙ্গেশকর লেখেন, ‘ভারত এক অপূর্ব দেশ। আমরা ভারতীয়রা মাথা উঁচু করে চলি। একজন গর্বিত ভারতবাসী হিসেবে আমার পূর্ণ বিশ্বাস, দেশের যে কোনো সমস‌্যার সমাধান আমরা নিজেরাই করতে পারব দেশের মানুষের স্বার্থ মাথায় রেখে।’

সংগীতসম্রাজ্ঞীর এই টুইট শেয়ার করেই টুইটারে রঙ্গ-রসিকতায় মেতেছেন অনেকে। কেউ লিখেছেন, ‘লতা দিদিকে কষ্ট করে টাইপও করতে হয়নি। যা বড় ভাই পাঠিয়েছিল, কপি করে দিয়েছেন।’ কেউ আবার লিখেছেন, ‘ম্যাডাম কেন দেরিতে নিজের হোয়াটসঅ্যাপ চেক করলেন? ১ টাকা লেট ফি কাটা গেল।’ এমনই টুইটে সয়লাব সোশ্যাল মিডিয়া।

এদিকে একের পর এক টুইট করে চলেছেন তাপসী পান্নু এবং স্বরা ভাস্করের মতো অভিনেত্রীরা। মধ্যপন্থা অবলম্বন করলেন বলিউডের ‘সুলতান’ সালমান খান। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে সিদ্ধান্ত নিলে সবার ভালো হবে, সেই সিদ্ধান্তই নেওয়া উচিত।

ট্যাগ :
জনপ্রিয়

নেটদুনিয়ায় ট্রলের মুখে অভিনেত্রী লতা মঙ্গেশকর

প্রকাশিত : ১০:০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১