ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনের ৫৮তম ওভারে প্রথম সাফল্যের দেখা পেল বাংলাদেশ। সেঞ্চুরির দিকে এগিয়ে চল এনক্রুমা বোনারকে সাজঘরে পাঠিয়েছেন তাইজুল ইসলাম।
প্রতিবেদন লেখার সময় ক্যাবিরীয়দের সংগ্রহ ৫ উইকেটে ৩০৭ রান। আজ কমপক্ষে আরো ৩২ ওভার খেলা হবে। জয়ের জন্য আর বাংলাদেশের দরকার ৫ উইকেট।
এর আগে ৩ উইকেটে ১১০ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে উইন্ডিজ। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪৩০ রান সংগ্রহ করেছিল। এরপর ক্যারিবীয়রা প্রথম ইনিংসে অলআউট হয় ২৫৯ রানে। ফলে প্রথম ইনিংসে ১৭১ রানের বিশাল লিড পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: প্রথম ইনিংস- বাংলাদেশ: ৪৩০, ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯; দ্বিতীয় ইনিংস- বাংলাদেশ: ২২৩/৮, দ্বিতীয় ইনিংস-ওয়েস্ট ইন্ডিজ: ১০৭ ওভারে ৩০৭/৫
বিজনেস বাংলাদেশ/ এ আর


























