১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

বাংলাদেশকে টেস্ট খেলা শেখাল উইন্ডিজ

উইন্ডিজ দলটিতে বড় কোনো তারকা নেই। নতুনদের নিয়ে তারা টেস্ট খেলতে এসেছে। তিন জনের অভিষেক হয়েছে চট্টগ্রামে। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে বাংলাদেশকে আজ তারা ৩ উইকেটে হারিয়ে দিয়েছে! প্রায় অসম্ভব কাজটি সম্ভব করে ফেলেছে খর্বশক্তির উইন্ডিজ।

জয়ের জন্য ৩৯৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে গতকাল ৩ উইকেটে ১১০ রান তুলে তারা গতকাল চতুর্থ দিন শেষ করেছিল। আজ পঞ্চম দিনের ভয়ংকর উইকেটে ব্যাটিং করতে তাদের ২৮৫ রান করতে হতো। যা সাদা চোখে প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু নবীন দলটির সামনে বাংলাদেশি বোলাররা যেন আজ বোলিং ভুলে গেলেন। অভিষিক্ত কাইল মেয়ার্স তুলে নিয়েছেন সেঞ্চুরি। আরেক অভিষিক্ত ব্যাটসম্যান একনক্রুমা বোনারের সঙ্গে তিনি ২০৭ রানের জুটি উপহার দিয়েছেন। ক্রিকেটারের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ। তাছাড়া চতুর্থ ইনিংসে দুই অভিষিক্ত ক্রিকেটারের সেরা জুটি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

বাংলাদেশকে টেস্ট খেলা শেখাল উইন্ডিজ

প্রকাশিত : ০৪:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১