খর্বশক্তির দল নিয়ে বাংলাদেশকে তাদের নিজেদের মাটিতে হারিয়ে দেওয়া সহজ বিষয় নয়। চতুর্থ ইনিংসে ৩৯৫ রান চেজ করে অতিথিরা জিতেছে ৩ উইকেটে। ক্যারিবীয়দের এই দারুণ জয়ে ক্রিকেটবিশ্বে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। টুইট করেছেন বীরেন্দ্র শেবাগ, ভিভিএস লক্ষণরাও।
ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ যে কোনো ইস্যুতেই সবসময় সোশ্যাল সাইটে সক্রিয়। আজ তিনি টুইটারে লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ, অবিশ্বাস্য! অন্যতম সেরা রান চেজিং। অভিষিক্ত মেয়ার্সের অপরাজিত ২১০*। ৩৯৫ রান চেজ করে বাংলাদেশকে তাদের ঘরের মাঠে হারানো! ওয়াও ওয়েস্ট ইন্ডিজ! এটা এমন একটা বছর, যখন অ্যাওয়ে দলগুলোই রাজত্ব করছে।’
এছাড়া ভারতের সাবেক টেস্ট কিংবদন্তি ভিভিএস লক্ষণ টুইটারে লিখেছেন, ‘উইন্ডিজ ক্রিকেটের ঐতিহাসিক রান চেজিং! ৩৯৫ রান চেজ করে বাংলাদেশকে তাদের ঘরের মাঠে হারানো একটা বিরাট অর্জন। অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে অপরাজিত ডাবল সেঞ্চুরির জন্য কাইল মেয়ার্সকে অভিনন্দন। অসাধারণ অর্জন!’
বিজনেস বাংলাদেশ/ এ আর


























