প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান করলেন ওয়েস্ট ইন্ডিজ।
ঢাকা টেস্টে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ১৭৮ রানে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা। এই চার জনের মধ্যে রয়েছে চট্টগ্রাম টেস্টে অতিমানবীয় ইনিংস খেলা কাইল মেয়ার্সের উইকেটটিও।
মেয়ার্স আজ ব্যাট হাতে ব্যর্থ। মাত্র ৫ রান করে পেসার আবু জায়েদ রাহির বলে সৌম্য সরকারকে ক্যাচ দিয়েছেন তিনি। শেন মুসলির (৭) উইকেটটিও নিয়েছেন রাহী। এছাড়া জন ক্যাম্পবেলকে (৩৬) তাইজুল ও ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে (৪৭) সৌম্য ফিরিয়েছেন।
ম্যাচে পঞ্চম উইকেট জুটিতে ৬২ রান করে এগিয়ে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এনক্রুমাহ বোনার ও জারমেইন ব্ল্যাকউডের এই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিলেন তাইজুল ইসলাম। ক্যারিবীয়দের দলীয় ১৭৮ ও ব্ল্যাকউডকে ব্যক্তিগত ২৮ রানে নিজেই ক্যাচ নিয়ে ফেরান বাঁহাতি এই স্পিনার।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের খেলা শুরু হয় সকাল সাড়ে নয়টায়।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























