০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

পারলেন না মেসি, ফাইনালের পথে সেভিয়া

ইয়াসিন বোনোর দেয়াল ভাঙতে পারলেন না লিওনেল মেসি। জালের দেখা পেল না বার্সেলোনা। তাদেরকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল সেভিয়া।

বুধবার রাতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ঘরের মাঠে তারা বার্সেলোনার বিপক্ষে পেয়েছে ২-০ গোলের সহজ জয়। সেভিয়ার হয়ে একটি করে গোল করেন জুল কুঁদি ও ইভান রাকিতিচ।

বুধবার সেমির প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে খেলতে যায় বার্সা। তবে শুরুতে গোল বঞ্চিত হন লিওনেল মেসি। অঁতোয়ান গ্রিজমানের থেকে পাওয়া বল তিনি গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি।

উল্টো ২৫তম মিনিটে লিড নেয় সেভিয়া। স্যামুয়েল উমতিতিকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান কুঁদি।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে বল পায়ে অনেকখানি এগিয়ে ফ্রেংকি ডি ইয়ংয়ের সঙ্গে দেওয়া নেওয়া করে ডি-বক্সের বাইরে থেকে শট নেন মেসি। ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান বোনো।

৮৫ মিনিটে সেভিয়ার জয় নিশ্চিত করা গোলটি করেন রাকিতিচ। অলিভের তরেসের উঁচু করে বাড়ানো বল পেয়েছিলেন ক্রোয়াট মিডফিল্ডার, বার্সার রক্ষণ তখন একদম খালি। সেই বল পায়ে নিয়ে একজনকে কাটিয়ে গোল করেন রাকিতিচ।

ম্যাচ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ফ্রি-কিক থেকে দারুণ এক শট নিয়েছিলেন মেসি। সেভিয়া গোলরক্ষক বোনোর দক্ষতায় একটুর জন্য সেটি গোল হয়নি। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বল পোস্টের বাইরে ঠেলে দেন তিনি।

ম্যাচ হারলেও ফাইনালে ওঠার সম্ভাবনা এখনও আছে বার্সার। আগামী ৩ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

পারলেন না মেসি, ফাইনালের পথে সেভিয়া

প্রকাশিত : ০৮:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১