০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লালমনিরহাটে জাতীয় পার্টির মেয়র প্রর্থী’র সংবাদ সম্মেলন

আগামী ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাটে অনুষ্ঠিত হবে চতুর্থ-ধাপে লালমনিরহাট পৌরসভা নির্বাচন। পৌরসভা সাধারণ নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এস এম ওয়াহিদুল হাসান সেনা সংবাদ সম্মেলন করেছেন। পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৩টা ৩০মিনিটে জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
(লাঙ্গল) মার্কা নিয়ে এবার লালমনিরহাট পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন এস এম ওয়াহিদুল হাসান সেনা। তিনি নির্বাচনী লিখিত বক্তব্য সাংবাদিকদের সামনে পাঠ করে শোনান।
এস এম ওয়াহিদুল হাসান সেনা বলেন, আমি নির্বাচনে জয়ী হলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে পৌরবাসীর জলাবদ্ধতা নিরসনে ব্যাপক কাজ করবো। সেই সাথে ৯টি ওয়ার্ডে কাউন্সিলদের অফিস করবো। সাধারণ জনগণের দাড় গড়ায় পৌঁছে দিবো সেবা। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার আহবায়ক শেরিফা কাদের, সদস্য সচিব সেকেন্দার আলী প্রমুখ। এ সময় জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য এ্যাডঃ আছির হক, রফিকুল ইসলাম রতন, মাহাতাব আলীসহ তাঁর ভাই, পরিবারের অন্যান্য স্বজন, শুভাকাঙ্খী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

লালমনিরহাটে জাতীয় পার্টির মেয়র প্রর্থী’র সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৭:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১