০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কদমতলা ইউপি চেয়ারম্যান সহ ১০ জন আহত হয়েছে। 

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে সদর উপজেলা কদমতলা ইউনিয়নের কদমতলা বাজারে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম। এ হামলায় গুরুত্বর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলো- সাইদুল শেখ, সান্টু খান, মনির শেখ, শেখ এনামুল হক, সাগর খান, আ: লতিফ খান, স্বপন পাল, সাকিল খান সহ আরো বেশ কয়েক জন।

পিরোজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম জানান, স্থানীয় ইউপি নির্বাচন কে সামনে রেখে তাদের প্রতিপক্ষ বাইজিদ হোসেনের নেতৃত্বে সিহাব বাহিনীর লোকজন তার স্বামী স্থানীয় ইউপি চেয়ারম্যান হানিফ খান সহ তার সাথে থাকা লোকজনের উপর হামলা চালিয়ে প্রথমে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহতদের ভিতরে একজনের অবস্থা গুরুতর।

আহত সাকিল খান জানান, তাদের প্রতিপক্ষ লোকজন কদমতলা বাজারে হঠাৎ করে তাদের উপর হামলা চালিয়ে তাদের কুপিয়ে জখম করে।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসতিয়াক আহমেদ জানান, আহত রোগীদের ভিতরে একজনের মাথায় ধারালো অস্ত্রের আধাত থাকায় এবং গুরুত্বর থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া অন্য আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এ বিষয়ে এখনো পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত : ০৮:৩৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১