২০২০ সালে কোপা আমেরিকা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেটা হয়নি। তবে ২০২১ সালের জুনে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা।
আর এবারের কোপা আমেরিকা হতে পারে নেইমারের কোপা আমেরিকা এমনটাই মন্তব্য করেছেন সাবেক ব্রাজিল লিজেন্ড কাফু। কেবল কোপা আমেরিকা নয়, ২০২২ বিশ্বকাপও নেইমারের বিশ্বকাপ হতে পারে বলে মন্তব্য তার।
মার্কাকে দেয়া সাক্ষাৎকারে কাফু বলেন, “এটা তার কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ তার বিশ্বকাপ হতে পারে। ব্রাজিলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব তার। আমি তাকে পূর্ন মনোযোগী হিসেবেই দেখছি এবং সে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য কি করতে হবে সেই বিষয়ে সচেতন।”


























