০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ঐতিহাসিক ছড়া থেকে ভালোবাসার গান (ভিডিও)

আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া…। শৈশবে এই ছড়াটির প্রেমে পড়েননি, বাংলায় এমন মানুষ খুঁজে পাওয়া ভার।

তুমুল জনপ্রিয় এই ঐতিহাসিক ছড়াটির রেশ ধরে এবার তৈরি হলো বিশেষ একটি গান। গানটির নাম ‘সূর্যকন্যা’। এটি গেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী শামস তামান্না। বিখ্যাত ছড়াটি থেকে দুটি লাইন নিয়ে গানের বাকি অংশ লিখেছেন আবু ইমরান। সুর-সংগীতও তারই।

আর গানটির সূত্র ধরে নাচনির্ভর একটি ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে কণ্ঠশিল্পী শামস তামান্নার বিপরীতে আছেন জন ও তার দল। যা ভালোবাসা দিবসকে লক্ষ্য করে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ১২ ফেব্রুয়ারি।

গানটি প্রসঙ্গে শামস তামান্না বলেন, ‘গানটিতে যেমন শৈশবের ছড়ার স্মৃতিটা আছে, তেমনি যৌবনের প্রেমময় আবেদনটাও আছে। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি চারপাশ থেকে। আমার পক্ষ থেকে এটি শ্রোতাদের জন্য ভালোবাসা দিবসের বিশেষ উপহার।’

শামস তামান্নার এটি তৃতীয় গান। এর আগে তিনি প্রশংসিত হন ‘জালালী কইতর’ ও ‘মাতাল হাওয়া’ নামের গান দুটি দিয়ে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ছড়া থেকে ভালোবাসার গান (ভিডিও)

প্রকাশিত : ০৭:১০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১